রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

নোয়াগাঁওয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের  মৃত্যুবাষিকী উপলক্ষে আলোচনা,  মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জর সোনারগাঁওয়ে নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি ও অংঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ  এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার নোয়াগাঁও হাইস্কুল মাঠে  এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আব্দুর রব, সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল।
নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব সাইদুর রহমান সবুর এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় সেচ্ছাসেবক পার্টির সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান বাবু,নাঃগঞ্জ জেলা সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়,নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক শ্যামল,মনির মেম্বার,হারুন,আলীজাহান মেম্বার,রুনা আক্তার,নার্গিস আক্তার,সাকিব হাসান জয়,জাতীয় পার্টি নেতা মুক্তার হোসেন,পৌর জাতীয় পার্টির ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাসান ইমাম,সাবেক মেম্বার আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া শেষে রান্না করা খাবার অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD