খেলাধুলা

জামপুরে হাডুডুর ফাইনাল খেলা অনুষ্ঠিত 

সোনারগাঁও নিউজ ১৫ জুলাই ২০২২ , ৩:১৮ পিএম প্রিন্ট সংস্করণ

মনির হোসেন,  জামপুর থেকে ঃ
মাদক ছাড়ো খেলা ধর – এ শ্লোগান নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে  উপজেলার জামপুর ইউনিয়ন এর নোয়াদ্দা বাবুবাজার মাঠে অনুষ্ঠিত  ঐতিহ্যবাহী হাডুডু ফাইনাল খেলায় প্রধান হিসাবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতার হাজী রাসেল আহমেদ খোকা, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন প্রধান। এসময় অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় যুবকদের উদ্যোগে এ হাডুডু খেলা বিপুল পরিমান দর্শক উপভোগ করেন।
হাডুডু ফাইনাল খেলায় স্থানীয় যুবক বনাম বৃদ্ধরা অংশ নেন। খেলায় যুবকরা জয়ী হয়।