নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু সমাবেশ, র্যালী, কেক কাটা, আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁও উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
রোববার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মো. ইব্রাহিম, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল প্রমুখ।
এসময় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করেন।
আপনার মতামত দিন