প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের অন্যতম পুরোধা। তিনি সারা জীবন বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় কাজ করে গেছেন। শেখ হাসিনা বাংলাদেশ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা মিলাদ ও দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো.রেজাউল করিম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। নির্যাতনেও দমে যাননি। তার শূন্যতা বাংলাদেশের মানুষ অনুভব করেন। বাংলাদেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রযোজন ছিল।
রামগোবিন্দেরগাঁও জামে মসজিদের সভাপতি ও শিল্পপতি সিআইপি মোহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁও পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারক আহমেদ তপন, নেতা আব্দুর রশিদ মিয়া প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, স্থানীয় মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন