নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বারদী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বারদীর পাইকপাড়া স্কুল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বারদী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বিল্লাল মুন্সির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রহমান মুন্সি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি আলী আজগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন, সহ সভাপতি ছাত্তার মেম্বার, করিম মেম্বার, ডাক্তার রফিক, হাবিবুল্লাহ, আবু মিয়া, মোঃ হালিম ওহাব মাওলানা, বারদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক নাছির মেম্বার, যুগ্ম সম্পাদক খাযের, ডাক্তার সানোয়ার, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য জামাল হোসেন, বারদী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মতিন, বারদী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আলী, ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন,এডভোকেট সানাউল্লাহ, জাকির, আলিহোসেন, আহম্মদ আলী, হারুন, কাজী রোস্তম প্রমুখ। এসময় বারদী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন