সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

বিএনপি ক্ষমতায় গেলে বৈধ গ্যাস সংযোগ ও সাধারণ মানুষের দুর্ভোগ নিরসন করা হবে- আজহারুল ইসলাম মান্নান

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী বৈধ গ্যাস সংযোগ নিশ্চিত করা হবে এবং মানুষের নিত্যদিনের দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

রোববার  বিকেলে সোনারগাঁওয়ে শম্ভুপুরা ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আজহারুল ইসলাম মান্নান বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিলে সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা আরও জোরদার করা হবে। আপনাদের কথা দিচ্ছি বিএনপি ক্ষমতায় গেলে বহু কাঙ্ক্ষিত বৈধ গ্যাস সংযোগ দেওয়া হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে সর্বাত্মক চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে ইতোমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণের এই ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করছে। নির্বাচিত হলে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন এবং তার দরজা জনগণের জন্য সবসময় খোলা থাকবে বলেও আশ্বাস দেন।

পথসভায় উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেতা বাতেন সাহেব, সোনারগাঁও থানা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক নোবেল মীর প্রমুখ।

এদিকে বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব উপজেলার টিপুর্দী এলাকায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।

সভায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আপনারা জাতির দর্পণ। এই নির্বাচনকে ঘিরে যেন কোনো অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যেন গুপ্ত সন্ত্রাসীরা কেন্দ্রে ঢুকে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাতে না পারে।

 

মতবিনিময় সভায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD