বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বিএনপি নেতা আব্দুর রহমান মুন্সির ইন্তেকাল, দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও থানা বিএনপির সহ সভাপতি  হাজী আব্দুর  রহমান মুন্সী (৮২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।  বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার জনিত রোগে ভুগছিলেন। তিনি গত কয়েকদিন ধরে হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে, নাতী নাতনিসহ আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় বারদী বাজার খেলার মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে স্থানীয় ছটাকিয়া কবরস্থানে দাফন করা হয়।

তার জানাযায় সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনসহ সোনারগাঁও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও হাজারো এলাকাবাসী অংশ নেন।

বিএনপি নেতা আব্দুর রহমান মুন্সির মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সাংসদ অধ্যাপক মো. রেজাউল করিম,সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, কেন্দ্রীয় জামায়েত ইসলামীর সূরা সদস্য ড. ইকবাল হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক এসএম ওয়ালিউর রহমান আপেল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD