বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

বৈদ্যেরবাজারের পুরস্কার প্রাপ্ত সাবেক চেয়ারম্যান মাহবুব সরকারের ইন্তেকাল

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব হোসেন সরকার (৬৫) নিউমোনিয়ায় আক্তান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার সকালে রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

মৃত্যকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার ঢাকার বিবির বাগিচা মসজিদে আদ আছর প্রথম জানাযা ও আগামীকাল মঙ্গলবার সকাল ৯ টায় উলুকান্দি মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাযা শেষে পঞ্চবটি কবরস্থানে তাকে দাফন করা হবে।

মাহবুব হোসেন সরকারের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার, সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সদস্য মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক বার্তায় শোক প্রস্তাব করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও তাঁর  আত্মার মাগফেরাত কামনা করেন।

মরহুম মাহবুব সরকার সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের দুইবারের সফল পুরস্কার প্রাপ্ত সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি এলাকার ন্যায় বিচারক ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD