শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নাারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে অনুমোদনহীন ও অবৈধভাবে গড়ে ওঠা ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।
বৃহস্পতিবার সকালে মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভবন নির্মাণের রাজউকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ছয় তলা বিশিষ্ট ভবনের মালিক জসীমউদ্দীনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এসময় আরো কয়েকটি ভবন মালিককে সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের নারায়ণগঞ্জ জোনাল অফিসের পরিদর্শক মো. মনিরুজ্জামান, রাজিকুল ইসলাম, নাহিদুল ইসলাম ও সোনারগাঁও থানার এসআই ফিরোজ আহমেদ প্রমুখ। এসময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
রাজউকের নারায়ণগঞ্জ জোনের অথরাইজড অফিসার এফ আর আশিক আহমেদ জানান, রাজউক অনুমোদিত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একজন ভবন মালিককে দুই লাখ টাকা জরিমানা ও অন্যদের রাজউকের অনুমোদন ব্যতীত কাজ করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।
তিনি বলেন, অনেকেই উপজেলা থেকে অনুমোদন নেওয়ার কথা বলছেন কিন্তু রাজউকের আওতাধীন এলাকায় রাজউক থেকেই অনুমোদন নিতে হবে। তাদের না জানায় প্রাথমিক শাস্তি হিসেবে মুচলেকা নেওয়া হয়। পরবর্তীতে এমন ভুল পাওয়া গেলে বড় ধরনের অভিযানে যাবে রাজউক।
স্থানীয় ভবন মালিকদের দাবি, রাজউকের আওতায় এ এলাকায় রয়েছে বলে আমাদের জানা নেই। ফলে আমরা উপজেলা প্রকৌশলীর কাছ থেকে অনুমোদন নিয়ে নির্মাণ কাজ করেছি। তারা আরো বলেন, অভিযানের বিষয়ে আমরা আগে থেকে কোন প্রকার নোটিশ পাননি।
আপনার মতামত দিন