বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মনোনয়ন প্রতিযোগিতা করে দলকে শক্তিশালী করতে হবে –অধ্যাপক মামুন মাহমুদ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, মনোনয়ন প্রতিযোগিতা করে দলকে শক্তিশালী করতে হবে। দলে দ্বন্দ্ব নয়, মনোনয়ন  প্রতিযোগিতার মাধ্যমে ধানের শীষের প্রচার করে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে জয় নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের  সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে অনুষ্ঠিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দলের প্রতি আনুগত্য এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে পুঁজি করেই তিনি মনোনয়ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। সকল মনোনয়ন প্রতিযোগীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান।
তিনি আরও বলেন, এ আসনে সোনারগাঁও উপজেলা থেকে চারজন বিএনপির সম্ভাব্য প্রার্থী রয়েছেন। সিদ্ধিরগঞ্জ থেকেও দুজন প্রার্থী মনোনয়ন চাইবেন। সকলেই এমপি হওয়ার যোগ্যতা রাখেন। দল যাকে প্রার্থী হিসেবে মনোনীত করবেন তার পক্ষে কাজ করে জয় নিশ্চিত করা হবে।
তিনি বলেন, শিক্ষার মান উন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা, ফ্যামিলি কার্ডের মাধ্যমে জরুরি স্বাস্থ্যসেবা, নদী, খাল বিল রক্ষা এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ করবেন বলে তিনি অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD