বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

বিগত ১০ বছরের উন্নয়ন তুলে ধরে সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিগত ১০ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন  সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা।

বৃহস্পতিবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার একটি রেস্তরায় এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিয়াকত হোসেন খোকা বলেন, তিনি ২ বার সোনারগাঁয়ে  সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন। সাংসদ থাকাকালীন সময়ে সোনারগাঁওয়ে বিভিন্ন গুরুত্বপূর্ন ব্রীজ, স্কুল কলেজ ভবন নির্মাণ, কালভার্ট, রাস্তা ঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন করেছেন। এছাড়াও তিনি শিক্ষা সংস্কৃতি নিয়ে কাজ করে গেছেন। করোনা পরিস্থিতি মোবাবেলায় নিজস্ব দল গঠন করে খাদ্য চিকিৎসার ব্যবস্থা করেছেন। করোনায়  ৫৮জন মারা যাওয়া মানুষ তার করোনা যোদ্ধারা তাদের দাফনের ব্যবস্থা করেছেন।

সাংসদ আরো বলেন, সোনারগাঁওয়ের এমন কোন বিভাগ নেই, যেখানে তার উন্নয়ন হয়নি। তিনি রাস্তাঘাট, ব্রীজ,হাসপাতাল ৩১ থেকে ৫০ শয্যায় উন্নিত, শিক্ষ, হাটবাজার, নদী বেষ্টিত নুৃনেরটেক গ্রামের বিদ্যুতায়ন, শেখ রাসেল স্টেডিয়াম, ইউলুপ, ফুট ওভার ব্রীজ, খাল খনন, ওয়াসা পানি সাপ্লাই, ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ ও পৌর এলাকায় ডাম্পিং ব্যবস্থা গ্রহন করেছে।

তিনি আরো বলেন, আমি সোনারগাঁওয়ে যে সকল উন্ন্য়নের পরিকল্পনা বাস্তবায়নের টেন্ডার প্রক্রিয়া শেষ করেছি সেগুলো আগামী ২ বছর পর্যন্ত বর্তমান সাংসদের উন্নয়ন কাজের উদ্বোধন করতে পারবেন। আগামী দিনগুলোতে সোনারগাঁওবাসীর উন্নয়নের পাশে থাকার অঙ্গীকার করেছেন।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD