শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

মোগরাপাড়ায় বিএনপির আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং  সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সোনারগাঁওয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে হাবিবপুর  ঈদগা মাঠে এলাকায় ১ হাজার সাধারণ জনগণকে সাথে নিয়ে এ  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোগরাপাড়া  ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
প্রধান বক্তা হিসাবে  হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার,  নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য হাজী সেলিম হক,  সোনারগাঁও পৌর বিএনপির সাধারন সম্পাদক মোতালেব কমিশনার, সাবেক সাধারণ সম্পাদক  হুমায়ুন কবির রফিক,  সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম, তাজুল ইসলাম সরকার।
অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, এডভোকেট সাদ্দাম হোসেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান,  সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান,   দপ্তর সম্পাদক ফজল হোসেন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু,  ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক,   সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার, যুবদল নেতা রাকিব হাসান,  সোহেল রানা,ইমরান ফারুক মোগরাপাড়া  ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ ইকবাল হোসেন,   মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শামীম হোসেনসহ  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD