শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য বাহাউল হকের ইন্তেকাল

সোনারগাঁওয়ে তিনদিন ব্যাপী সিদ্ধেশরী বউ মেলা শুরু

হাসান মাহমুদ রিপন ::
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আদি বটবৃক্ষকে কেন্দ্র করে তিনদিন ব্যাপী বউমেলা শুরু হয়েছে। ভট্টপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে জয়রামপুর গ্রামে অনুষ্ঠিত এ মেলাকে সনাতন ধর্মালম্বীর অনেকে সিদ্ধেশ্বরী দেবীর মেলা ও বটবৃক্ষকে সিদ্ধেশরী দেবী বলে আখ্যায়িত করেন। বৈশাখের দ্বিতীয় দিন  বুধবার থেকে শুরু হয়েছে এ বউমেলা। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রতি বছর ঐতিহাসিক বউ মেলা বসে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিদ্ধেশ্বরী বটতলার পদতলে হিন্দু সম্প্রাদায়ের শত শত নর-নারীরা পহেলা বৈশাখের এ পূজায় অংশগ্রহন করেন।

প্রায় দুই’শ বছরের আদি বটবৃক্ষের নিচে সারীবদ্ধ ভাবে বিভিন্ন ফল-ফলাদির ঝুড়ি নিয়ে পূঁজা অর্চনার জন্য দাড়িয়ে থাকেন নববধূ থেকে শুরু করে দু’তিন সন্তানের জননীরা। তাদের সঙ্গে টুকটুকে রঙ্গিন ফুলেল সাজে দাড়িয়ে সনাতনী কুমারী মেয়েরা। সবার দৃষ্টি বটবৃক্ষের দিকে। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে দুপুর হওয়ার আগেই চারদিকে বাড়ে সনাতন ধর্মালম্বীর অনুসারী আবাল, বৃদ্ধ, বনিতাদের কোলাহল। আদি বটবৃক্ষকে কেন্দ্র করে বউমেলার দৃশ্য এটি।

স্থানীয় হিন্দু ধর্মালম্বীরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের কাছে এ বটবৃক্ষটি হয়ে উঠেছে পুণ্যের দেবতা। তাই  হিন্দু সম্প্রদায়ের কাছে বটবৃক্ষটি সিদ্ধেশ্বরী দেবতা নামে পরিচিত। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী নারীরা সারা বছর অপেক্ষায় থাকেন সিদ্ধেশ্বরী কালী তলার এ বউ মেলার জন্য। এ বিশ্বাসেই এখানে বউ মেলা অনুষ্ঠিত হয়। তাই সনাতন ধর্মাবলম্বী নারীরা সারা বছর অপেক্ষায় থাকে এ বউ মেলার জন্য। রেকাবি ভরা বৈশাখী ফলের ভোগ নিয়ে দলে দলে হিন্দু নারীরা হাজির হয় বউ মেলায়। পাশাপাশি দেবতার সন্তুষ্টির জন্য কবুতর উড়ানো ও পাঁঠা বলি দেয়া হয় বৃক্ষ দেবতার পদতলে। স্বামী সংসারের বাঁধন যেন অটুট থাকে সারা বছর সুখ শান্তিতে যেন কাটে দাম্পত্য জীবন এ কামনাতেই পূজার আয়োজন করে হিন্দু নারীরা।

বুধবার সকাল থেকে রমণীর কলহাস্য ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে বটতলার বউমেলা। বউমেলায় অংশগ্রহনকারীদের অধিকাংশ নারী হলেও পুরুষরাও এ মেলায় অংশ গ্রহন করে তবে সংখ্যায় কম।  রমণীরা হাতের রিকাবীতে তরমুজ, কলা আম, শশা, বাঙ্গিসহ মৌসুমী ফল নিয়ে লাইন ধরে বটবৃক্ষ তলে ভোগ দিয়ে পুজা আর্চনা করেন। মৌসুমী ফলের স্তুপ পড়ে যায় বট তলায়। ফল দিয়ে পূজা-অর্চনা শেষে ভক্তবৃন্দের মধ্যে প্রসাদরূপে বিতরণ করা হয়। পহেলা বৈশাখের পরদিন পূজার আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু হয়  তিন দিনব্যাপী বউমেলা। মেলায় পূজা অর্চনা ছাড়াও বউ মেলায় বাঙালী সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য খুজে পাওয়া যায়। এ বউ মেলায় দারু ও মৃৎ শিল্পীদের তৈরী নানা রংঙের নানা বর্ণের টেপা পুতুল, হাতি, ঘোড়া, ময়না, টিয়া, বাঘ-ভাল্লুক, হাঁড়ি পাতিল থেকে শুরু করে মন্ড-মিঠাইয়ের দোকান বসে। বিভিন্ন মনোহারি জিনিস পত্রের পসরা নিয়ে বসে মেলায়। মৃৎশিল্প, লৌহশিল্প, কাঠ ও বাশেঁর তৈরী লোক পন্য ছাড়াও মেলায় পাওয়া যায় বাহারী মিষ্টান্ন সামগ্রী। সোনারগাঁয়ের বউমেলা বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর মধ্যে অন্যতম।

সনাতন ধর্মালম্বীর অনেকের মতে বউ মেলায় পূজাঁ অর্চনা করলে পুরনো বছরের স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদকে দুরে ঠেলে দিয়ে একজন বধূ যেন স্বামী সোহাগিনী হয়ে উঠে এবং নতুন বছরে স্বামীর সংসারকে ধন ধান্যে ভরে তুলতে পারে। এখানে অনেক ভক্তদের দেবীর নামে পাঠা ও কবুতর উৎসর্গ করতে দেখা যায়। সনাতন ধর্মালম্বী আবাল বৃদ্ধ বনিতারা তাদের মনের বাসনা পূরনের লক্ষ্যে বট মূলে পূজা অর্চনাসহ বিভিন্ন ফলমূল ও পশু পাখি ভোগ দিয়ে থাকেন। অনেকের বিশ্বাস বটমূলের মাটি শরীরের মাখলে রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায়। প্রেমে সফল ও দ্রুত বিয়ের কাজ সম্পন্ন হওয়ার জন্য এ স্থানের মাটি খুবই উপকারী মনে করে এই দিনটিতে সনাতন ধর্মালম্বীর লোকেরা মাটি সংগ্রহ করে থাকে। বউ মেলাকে কেন্দ্র উপজেলার জয়রামপুর, ভট্টপুর, ষোলপাড়া, পানামসহ আশে পাশের সনাতন ধর্মালম্বীর লোকজনদের মধ্যে উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠে।

পূজা দিতে আসা অনামিকা রানী দাস জানান, সংসারের সুখ শান্তি ও স্বামী সন্তানের মঙ্গল কামনায় সিদ্ধেরশরী বটতলায় এ মেলায় এসে পুজা করতে এসেছি। বড়দের কাছ থেকে শুনেছি এ মেলায় এসে পুজা আর্চনায় স্বামী সন্তান ও সংসারের কল্যাণ কামনায় সফল হয়। তাই এ মেলায় এসেছি।

পূজা দিতে আসা আরেক গৃহবধু কমলা রানী শীল জানান, সিদ্ধেরশরী বটতলায় পুজা করলে বছরের প্রতিটা দিনই সংসারে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ন থাকে। সুখ ও সমৃদ্ধির আশায় প্রতি বছর এ মেলায় পূজা দিয়ে থাকি।

পুরোহীত উৎপল চন্দ্র দাস জানান, এ বউ মেলায় সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নারীরা ভীড় করে সিদ্ধেশ্বরী বটতলায়। এবারে সকালে আনুষ্টানিকতার মধ্য দিয়ে পুজা আর্চনা হয়ে মেলা শুরু হয়। এ মেলা পুজা আর্চনা মূলত একদিনে। কিন্তু মেলা জমে ৩ দিন। এ মেলাটি নারী কেন্দ্রীক হলেও এখানে আসেন হিন্দু , মুসলমান সকল ধর্মালম্বীর মানুষ। আসে বিদেশী পর্যটকরাও।

বউ মেলা আয়োজক কমিটির সভাপতি নিলোৎপল রায় জানান,  নতুন বছর সবার জীবনে মঙ্গল বয়ে আনুক এ আহ্বানের মধ্য দিয়ে এবারও বর্ষবরণ উৎসবে তারা সিদ্ধেশ্বরী কালী পূজার আয়োজন করেছেন। বউ মেলায় আশপাশের হিন্দু সম্প্রদায়ের নারীর পাশাপাশি যুবতী ও পুরুষরা অংশ নিয়েছেন। সকলের সহযোগিতায় এ বউ মেলায় পুজা অনুষ্ঠান শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, হিন্দু ধর্মালম্বীদের বউ মেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেলা উপভোগ করতে হিন্দু সম্প্রদায় ছাড়াও মুসলিম ধর্মের লোকজনও অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD