মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক তৈরি, ‘কুক ফর ইউ’কে ৫০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে ভূমি দস্যুদের প্রতিরোধ ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন মহানবীর আদর্শেই মিলবে মুক্তি– আল্লামা বাহাদুর শাহ্ রূপগঞ্জে গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা ‎ বুলবুল হত্যার বিচার ও পরিবারের সহায়তার দাবিতে ডিসিকে স্মারকলিপি জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা 

মোগরাপাড়া ইউনিয়নে নৌকা প্রার্থীকে ১১৩২ ভোটে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী জয়ী

 নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নে নৌকা প্রার্থীকে পরাজিত করে ১১৩২ ভোটে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবু।
বুধবার সন্ধ্যায় বেসরকারি ফলাফলে দেখা যায় আওয়ামীলীগের সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মো. সোহাগ রনিকে পরাজিত করে তৃতীয়বারের মতো চেয়ারম্যান হয়েছেন।
এ ইউনিয়নের মোট ১২টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, সোহাগ রনি নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৬৭  ভোট ও আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ পেয়েছেন ৮ হাজার ৩৯৯ ভোট।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে  ৫জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেছেন। তবে আওয়ামীলীগ প্রার্থী মো. সোহাগ রনি ও স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবুর মধ্যে মূল প্রতিদ্বন্ধিতা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ১২ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জয়ের পর আরিফ মাসুদ সোনারগাঁও নিউজকে জানান, আমি জনগনের অনুরোধে প্রার্থী হয়েছি। এ জয় মোগরাপাড়া ইউনিয়নের জনগনের। এ জয় আমার ইউনিয়নবাসীকে উৎস্বর্গ করলাম।
সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান সোনারগাঁও নিউজকে  জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর ছিল। কোথাও  কোন অভিযোগ পাইনি। ইভিএম এখানে অনেকের কাছে নতুন হওয়াতে ও অনেকের হাতের ছাপ না মেলায় কিছুটা ধীরগতি ছিল বলে জানিয়েছেন। এতে কোন সমস্যা হয়নি। ইভিএমে কারচুপির কোন সুযোগ নেই। নির্বাচন সুষ্ঠ হয়েছে
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD