রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে শহীদী মার্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ: 
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে শহীদি মার্চ করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।.
বৃহস্পতিবার বিকেলে পদযাত্রা বের করা হয়।
পদযাত্রাটি উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় হাবিবপুর ঈদগাহ ময়দান থেকে শহীদী মার্চের মাধ্যমে সোনারগাঁও উপজেলা চত্বর পর্যন্ত চলে। পরে সোনারগাঁও উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তুহিন মাহমুদ, মহিলা কলেজের প্রভাষক রুমানা জাহান বন্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাকিল সাইফুল্লাহ, মুহিবুল্লাহ প্রমুখ।
বক্তব্যে শাকিল সাইফুল্লাহ বলেন, আমার ভাইয়ের রক্তের সাথে কোনো বেঈমানী চলবে না। তিনি আরও বলেন, যদি নতুন করে পাওয়া এই স্বাধীন দেশে কেউ কোনো অপচেষ্টা করার চেষ্টা করে তাহলে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে।
তুহিন মাহমুদ তার বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি প্রদান করেন। মহিলা কলেজের প্রভাষক রুমানা জাহান বন্যা আন্দোলনে শিক্ষার্থীদের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন এবং দুইটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD