শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীল নকশা-মামুনুল হক সোনারগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জের আকর্ষণ হবে সোনারগাঁও -সাংসদ মান্নান  আমি নির্বাচিত হলে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়-চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন রূপগঞ্জে পাইপগান, গুলির খোসা ও গাঁজা উদ্ধার নারায়ণগঞ্জে গ্যাসের প্রকট সংকট, উৎপাদনে ধস ও কারখানা বন্ধের শঙ্কা আড়াইহাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি

রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীল নকশা-মামুনুল হক

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ২০২১ সালে রয়েল রিসোর্টে আমাকে পরিকল্পিতভাবে হত্যার নীল নকশা করেছিল। সেই নীল নকশায় তারা নিজেরাই ফেঁসে গেছেন। ওইদিন তৌহিদী জনতার তোপের মুখে পড়ে বাঁচার জন্য আকুতি-মিনতি করে। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী কাউকে রয়েল রিসোর্টে খুঁজে পাওয়া যায়নি। বাড়ি ঘর ফেলে তারা পালাতে বাধ্য হয়েছেন।

শনিবার দুপুরে নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলা অডিটোরিয়াম হল রুমে বাংলাদেশ খেলাফতে মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মাওলানা ইকবাল হোসাইন স্বরণে মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, তৌহিদী জনতার কণ্ঠরোধে মিথ্যা মামলার পথ বেছে নিয়েছিল ফ্যাসিবাদি সরকার। সেই মিথ্যা মামলা বর্তমান সরকার প্রত্যাহার করে নিয়েছেন। ২১সালের রয়েল রিসোর্টের মিথ্যা মামলাসহ হেফাজতে ইসলামের সকল মিথ্যা মামলা প্রত্যাহার হয়েছে। রয়েল রিসোর্টের ঘটনায় দায়ের করা মিথ্যা মামলায় খেলাফত মজলিসের সোনারগাঁও থানা কমিটির তৎকালীন সভাপতি মাওলানা ইকবাল হোসাইনের গ্রেপ্তার, কারা বরণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি অমানবিক নির্যাতনের শিকার হয়ে শহীদ হয়েছেন।

বাংলাদেশ খেলাফতে মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মসলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ, নারায়ণগঞ্জে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান প্রমুখ। এসময় খেলাফতে মজলিস ও হেফাজতে ইসলামের নেতাকমী উপস্থিত ছিলেন।  আলোচনা সভা শেষে মাওলানা ইকবাল হোসাইন স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD