মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

জামপুরে বিয়ে বাড়িতে এসে গুলিবিদ্ধ যুবক, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিয়ে বাড়িতে দাওয়াত খেতে এসে গুলিবিদ্ধ হয়েছেন তানসেন নামের এক যুবক। শুক্রবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র ও তিনটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

গুলিবিদ্ধ তানসেন রূপগঞ্জের মাছিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

 পুলিশ জানিয়েছেন ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় সুস্থ আছেন। তার হাটুর নিচে গুলিবিদ্ধ হন। তবে কি নিয়ে তাদের মধ্যে গুলির ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানা যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের আমবাগ গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে মাসুদের মেয়ের বিয়েতে বরযাত্রী হয়ে আসেন তানসেনসহ হামলাকারীরা। খাওয়া দাওয়া শেষে তানসেনের সঙ্গে অজ্ঞাত হামলাকারীদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তানসেনের হাটুতে গুলি করে তারা। গুলিবিদ্ধ হওয়ার পর আশপাশের লোকজন ডাকাত বলে চিৎকার দিলে সন্ত্রাসীরা একটি দেশীয় তৈরি পিস্তল ও তিনটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বাড়ির পাশ্ববর্তী আবু তাহেরের বাড়িতে ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করে। তবে ঘটনার বিস্তারিত এখনও পাওয়া যায়নি।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এএসএম ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ তানসেন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। সন্ত্রাসীদের শনাক্তের চেষ্টা চলছে। ডাক্তারা গুলিবিদ্ধ তানসেনকে আশংকামুক্ত বলে জানিয়েছেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD