বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক চাপায় মনির হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রুপসী নৌকার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকার মৃত জরু মিয়ার ছেলে। এই ঘটনায় চালক ইয়াকুব হোসেন ও ঘাতক ট্রাক থেকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনির হোসেন রূপসী ঘাটে দৈনিক মজুরীতে মালামাল লোড আনলোডের কাজ করেন। ট্রাক চালক ইয়াকুব হোসেন এসিআই কোম্পানির ট্রাক নিয়ে রুপসি কাজীপাড়া সোনালী ঘাট থেকে কর্ণগোপ বারোবিঘা এলাকায় গোডাউনে যাচ্ছিলেন। এ সময় ট্রাক চালক ইয়াকুব হোসেন ফোনে কথা বলতে বলতে এক হাতে গাড়ি চালিয়ে রূপসী ঘাট দিয়ে যাচ্ছিলেন। ঠিক ওই সময় মনির হোসেন রাস্তা পারাপার হওয়ার সময় ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা চালক ও ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশের সোপর্দ্য করে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ জানান, চালক ইয়াকুব হোসেন ও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের লাশ ও আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD