মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধসহ ১০জন আহত

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধসহ ১০জন আহত হয়েছে।

বৈদ্যেরবাজার ইউনিয়নের ছনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশংকা জনক। মূমূর্ষ অবস্থায় নিবির পর্যবেক্ষক কেন্দ্রে ভর্তি রয়েছে। এ ঘটনায় আহত বোরহান উদ্দিন বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে বোরহান উদ্দিন উল্লেখ করেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের ছনপাড়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যার দিকে বোরহানউদ্দিনের বাড়ির সামনে সুমন ও রমজান দুই জনে মিদুল মোল্লাকে চর থাপ্পর মারছিল। এসময় তিনি মিদুলকে নিয়ে বাড়িতে চলে যাওয়ার সময় ওৎপেতে থাকা মাজহারুল, জসিমউদ্দিন, আক্তার হোসেন,গাফ্ফার, রমজান, মোজাফ্ফর, দেলোয়ার, তোফাজ্জল, সুমন, রাকিব, পারভেজ ও সাইদুলসহ ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র চাকু, টেঁটা, ছোড়া, রামদা, বল্লব ও লাঠি নিয়ে তাদের ওপর দুজনের উপর হামলা চালিয়ে কুপিয়ে ও টেটাবিদ্ধ করে আহত করে। তাদের ডাক চিৎকারে তার ভাই নুরুজ্জামান (৪০) এগিয়ে এলে তাকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। পরে জাহাঙ্গীর মোল্লা, গোলজার, নিপুন হোসেন ও মিদুলসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশংকা জনক। মূমূর্ষ অবস্থায় নিবির পর্যবেক্ষক কেন্দ্রে ভর্তি রয়েছে। এ ঘটনায় আহত বোরহান উদ্দিন বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়।
আহতদের মধ্যে নুরুজ্জামানের অবস্থা আশংকা জনক। তাকে মূমূর্ষ অবস্থায় নিবির পর্যবেক্ষক কেন্দ্রে ভর্তি রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোনারগাঁও থানার (ওসি) হাফিজুর রহমান জানান, হামলার ঘটনায় মামলা নেয়া হয়েছে। আসামীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD