রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

শেখ রাসেলের জন্মদিনে উপজেলা প্রশাসনের র‌্যালী ও আলোচনা সভা

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোনারগাঁও উপজেলা প্রশাসন, সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান নানা কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার সকালে শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক এ শ্লোগান নিয়ে সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে বিশাল র‌্যালি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়। পরে আলোচনা সভা ও শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবীব, মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল, এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার প্রমুখ।

এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD