বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

কাঁচপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আরমান হোসেন রোহান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় তার ছোট ভাই মো. রিপন (২০) আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার ভোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তারা আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোহানের মৃত্যু হয়।

নিহত রোহান চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ঘাটা গ্রামের মো. হোসাইন মিয়ার ছেলে। সে মাইফুলা কবির কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।

তাদের প্রতিবেশী গোলাম মোস্তফা সোনারগাঁও নিউজকে জানান, তিনি সোনারগাঁয়ের কাঁচপুর সেনপাড়া এলাকায় ভাড়া থাকেন। রোহান ও রিপন চাকরির জন্য গ্রাম থেকে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে কাঁচপুরের উদ্দেশ্যে রওনা হন। গতকাল মঙ্গলবার ভোরে তাদের রিসিভ করার কথা ছিল তার। ফজর নামাজের সময় কাঁচপুর নেমে দুই ভাই তাকে ফোন করেন। তখন তিনি বাসা থেকে বের হয়ে কাঁচপুর বাসট্যান্ডে গিয়ে তাদের দেখতে পাননি। তখন তাদের নম্বরে কল দিলে চিৎকার শুনতে পান। পাশে থাকা পুলিশের টহল টিমকে জানালে তাদের সহযোগিতায় কাঁচপুর ব্রীজের ওপর দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করেন।
আহত রিপনের বরাত দিয়ে তিনি আরও জানান, বাস থেকে কাঁচপুর নামার পর কয়েকজন ছিনতাইকারী তাদের কাঁচপুর ব্রীজে নিয়ে যায়। সেখানে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু বের করে দিতে বলে। তারা প্রতিবাদ করায় তখন ছিনতাইকারীরা দুজনেরই পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে তাদের কাছ থেকে কোনো টাকা-পয়সা নিতে পারেনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সোনারগাঁও নিউজকে জানান, রোহানের মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে। আহত রিপনের অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ সোনারগাঁও নিউজকে জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহতের খবর শুনেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে অভিযান চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD