নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা এবং জিয়াউর রহমানের ১৯ দফার সংযোজনে আগামীর অগ্রনায়ক শীর্ষক বুকলেট বিতরণ, দোয়া এবং গণসংযোগ করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলের নির্দেশনায় শনিবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নে বাইশটেকী মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানায় শিক্ষক, অভিভাবকদের মাঝে এ বুকলেট বিতরণ করা হয়।
বুকলেট বিতরণ ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন বিএনপি নেতা রাশেদ খন্দকার, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আরমান,শান্ত প্রধান, হোসেন মিয়া,স্বাধীন মোল্লা,হায়দার আলী,নাজমুল সাউদ, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম হাসু, সনমান্দী ইউনিয়ন যুবদলের ৩ নং ওয়াড যুবদলের সাধারণ সম্পাদক নয়ন সরকার, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি তানজিম আহমেদ সাইফুল,শাহ জালাল,রবিউল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম, দফতর সম্পাদক আবিদ হোসেন প্রমুখ।
আপনার মতামত দিন