রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না

এক দম্পত্তির এক সঙ্গে তিন পুত্র সন্তান জন্ম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক দম্পত্তি এক সঙ্গে তিন পুত্র সন্তান জন্ম। উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মনিষা মেহজাবিন ও নাসির উদ্দিন দম্পত্তি এক সঙ্গে তিন পুত্র সন্তান জন্ম দিয়েছেন।

রোববার রাতে ধানমন্ডির একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসক সাইবা আক্তারের তত্ববাবধানে মনিষা তিন সন্তানের জন্ম দেন। তাদের পরিবারে ১০বছর বয়সী আরও এক পুত্র সন্তান রয়েছে।

মনিষা সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিনের স্ত্রী। নাসিরউদ্দিন পেশায় একজন বেসরকারী চাকরিজীবী।

মনিষার চিকিৎসক সাইবা আক্তার জানান, রোববার রাত ১০টার দিকে সিজারের মাধ্যমে তিন শিশুর জন্ম দেন মনিষা মেহজাবিন। বর্তমানে মা ও শিশুরা সুস্থ রয়েছেন। এখনো তারা হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।

তিনি আরও জানান, এ দম্পতি আগে থেকেই আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে তিন শিশু জন্ম নেওয়ার বিষয়টি জানতেন। সফলভাবে তিন শিশু জন্ম নেওয়ায় অনেক খুশি এ দম্পতি ও তাদের স্বজনরা।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD