নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জ ৩ – (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির দলীয় মনোনীত এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এর পক্ষ থেকে বৃহস্পতিবার বারদী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড নদীবেষ্টিত চরাঞ্চল নুনেরটেক মায়াদ্বীপ গ্রামের অস্বচ্ছল ও গরিব ৫০০ শত মহিলাদের মাঝে কাপড় বিতরণ করা হয়।
সোনারগাঁও উপজেলা কৃষক দলের আয়োজনে উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলুল হক মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম হোসেন দিপু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা কৃষক দলের সদস্য সচিব এম এ মিলন ভূইয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ জামাল হোসেন বারদী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা ওহাব, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য সুমন মোল্লা, রোকনুজ্জামান, উজ্জ্বল ভূইয়া সোনারগাঁও উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক হাফেজ ইসমাইল, ইয়ানুছ, তোফাজ্জল হোসেন, কবির,মিজান,জামান সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য মাসুম,নাজমুল বারদী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আক্তার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম যুবদল নেতা সামির, আক্তার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত দিন