বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির নেতৃবৃন্দ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করে।
শুক্রবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের নেতৃত্বে সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি মো. রফিকল ইসলাম, হাজী সেলিম হক রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার,  সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, উপজেলা বিএনপি নেতা তাজুল ইসলাম সরকার, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু,সোনারগাঁও পৌরসভা বিএনপি নেতা সাদিকুল ইসলাম সেন্টু, আম আমিন, জসিম উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
এর আগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পূর্ব মূহুর্তে বিএনপির  হাজারো নেতাকর্মীর ঢল নামে প্রভাত ফেরির শোভাযাত্রায়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD