শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ইয়াবাসহ জাপা নেতার ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাতীয় পার্টির নেতার ছেলে রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৮ টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রনি নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি দেওয়ানউদ্দিন চুন্নুর ছোট ছেলে। রনিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. সাইফুল ইসলাম।
জানা যায়,  উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি দেওয়ান উদ্দিন চুন্নুর ছেলে রনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যনসা নিয়ন্ত্রণ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮ টার দিকে অভিযান পরিচালনা করা হয়।  তার দেহ তল্লাশি করে ৩২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তাকে গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসী জানান, গ্রেপ্তারকৃত রনির বাবা জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি হওয়ায় এমপি লিয়াকত হোসেন খোকার ঘনিষ্ঠের কারনে নির্বিঘ্নে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তাকে এর আগেও একাধিকবার মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ।
তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, জাপা নেতার ছেলেকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।  তাকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD