রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী সোনারগাঁও উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ(৩য় পর্যায়)প্রকল্প স্হানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কতৃক সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা গ্রাম আদালতের ব্যবস্থাপনা কমিটি সদস্য সচিব উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ ভুইঁয়া,উপজেলা সমন্বয়কারী মুনিরুল ইসলাম।
প্রশিক্ষণে জামপুর,বারদী,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা অংশ গ্রহণ করেন।
আপনার মতামত দিন