শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা সোনারগাঁওয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল  এলাকার উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে- হাজী আশরাফ উদ্দিন সোনারগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হত্যায় দুজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির বহিস্কৃত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা সোনারগাঁওয়ে মাদকের ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদ করায় অপপ্রচারের অভিযোগ সোনারগাঁওয়ে মহজমপুর স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর বস্তাবন্দি অবস্থায় ভাঙ্গারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ৩৬টি অস্ত্র বাকি, নির্বাচনের আগে উদ্ধার সম্ভব হবে – ডিসি

সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গুহাট্রা গ্রামে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শিক্ষাবিদ ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আসলাম মিয়া মাদরাসার নতুন শাখার আনুষ্ঠানিক শুভ সূচনা ঘোষণা করেন। এ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আসলাম মিয়া। মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত সমর্থিত সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ড. আসগর আলী, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন।
এসময় আরও বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সোনারগাঁও থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইব্রাহীম, আসাদুল ইসলাম মোল্লা, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাংবাদিক মুহাম্মাদ শাহজালাল মিয়া, নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সারোয়ার।
শিক্ষাবিদ ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, মানুষের জীবনকে আল্লাহর নির্দেশিত আদর্শ ও মূল্যবোধে রাঙিয়ে তুলতে হবে। দ্বীনি ও নৈতিক শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সারাদেশের ১২৭টি শাখার মধ্যে সোনারগাঁওয়ের এ শাখাটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। দীর্ঘদিনের প্রত্যাশার পর সোনারগাঁওয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।
তারা বলেন, তানযীমুল উম্মাহ বাংলাদেশের একটি পরিচিত ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলার সুযোগ রয়েছে। সোনারগাঁওয়ের মতো গ্রামীণ এলাকায় এ ধরনের একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হওয়ায় স্থানীয়রা উপকৃত হবেন।
বক্তারা মাদরাসা কর্তৃপক্ষের প্রতি স্থানীয় আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বিষয়টি মানবিকভাবে বিবেচনার আহ্বান জানান। তারা বলেন, এটি গ্রামীণ জনপদ। তাই এলাকার শিশুদের দ্বীনি শিক্ষা গ্রহণের সুযোগ সহজ করতে মাসিক বেতন ও অন্যান্য খরচের ক্ষেত্রে পরিচালকদের সহনশীল ভূমিকা রাখা প্রয়োজন। এতে আরও বেশি শিশু কোরআন হিফজ ও দ্বীনি শিক্ষার সুযোগ পাবে।
অনুষ্ঠানে বক্তারা তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার নতুন শাখার সার্বিক সাফল্য কামনা করেন এবং প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে স্থানীয়দের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD