শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

সোনারগাঁওয়ে ইঞ্জিনিয়ার মাসুম চেয়ারম্যানের অর্থায়নে ৫ হাজার পরিবার পেল ঈদ উপহার সামগ্রী

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।  সোমবার সকালে উপজেলার মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠ, দুধঘাটা, মঙ্গলেরগাঁও, পাঁচানি গ্রাম ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের ঈদগাহ মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়।

সোনারগাঁও  উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের অর্থায়নে ৫ হাজার পরিবারের মাঝে সেমাই, চিনি, লবন, ডাল,পোলাও চাউল, দুধ, তেলসহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।

এসময় উপস্থিত ছিলেন

সোনারগাঁও  উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা. আতিকউল্লাহ, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আরিফ আহম্মেদ, ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ, আবু হানিফ, আলম চান, সাহাবুদ্দিন প্রধান, কামাল হোসেন, জহিরুল ইসলাম জহির, আব্দুল হালিম,মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের আহবায়ক তাজুল ইসলাম, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মামুন আহমেদ রাশেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, প্রতি বছর পিরোজপুর ইউনিয়নের সর্ব স্তরের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ৫ হাজার পরিবারকে ঈদ উপহার বিতরণ করেন। প্রতি বছর তার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD