রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

বিএনপি ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়-মুজাহিদ মল্লিক

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। আওয়ামীলীগ যতবার ক্ষমতায় এসেছে ততই উন্নয়নের নামে লুটপাট করেছে। দেশের সম্পদ লুট করে বিদেশে তাদের দলীয় লোকজন স্বর্গরাজ্য বানিয়েছে। দেশটাকে তলা বিহীন ঝুড়িতে রূপান্তর করেছে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের কাজ করবে।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদি ইউনিয়নের নুনেরটেক এলাকায় সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপি মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো ৩১ দফা প্রচার ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামীলীগের লুটপাটের কারনে দেশ ৩০ বছর পিছিয়ে গেছে। বিএনপি ক্ষমতায় থাকলে বাংলাদেশ মধ্যপাচ্যের দেশগুলোর কাতারে থাকতো। আল মুজাহিদ আরো বলেন, বিএনপি একটি রড় রাজনৈতিক দল। এখানে মনোনয়নের প্রতিযোগিতা থাকবে। বিএনপি যাকে যোগ্য মনে করবেন তাকে মনোনয়ন দেবেন। একাধিক ব্যাক্তি মনোনয়ন চাইবেন। তিনিও নারায়ণগঞ্জ-৩ আসনের একজন প্রার্থী। যাকে মনোয়ন দেবেন সকলেই ঐক্যবদ্ধ হয়ে এ আসন উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। তাহলেই এ আসন হাত ছাড়া হবে না।

বিএনপি নেতা হাজী নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. জিলানী, শম্ভুপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বিএনপি নেতা হারুন অর রশিদ, মনির হোসেন, যুবদল নেতা রওশন আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন ও সোনারগাঁও সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আব্দুর রহিম। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ওই এলাকায় রাষ্ট্র কাঠামোর ৩১ দফার প্রচার পত্র বিলি করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD