নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটকের পর পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ পালানোর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত মাদক কারবারির নাম মো. রাজু (৩০)। সে জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের মৃত হোসেন আলির ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তালতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জসিম উদ্দিন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের তথ্যে সোনারগাঁওয়ে জামপুরের তালতলা পুলিশ ফাঁড়ির একটি টিম জামপুরে অভিযান চালিয়ে পলাতক মাদক কারবারিকে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। আটকের পর তার সঙ্গে থাকা ইয়াবা উদ্ধার করে হাতে হাতকড়া পড়িয়ে ফাঁড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা হওয়া মাত্রই মাদক কারবারির পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময়য় আটককৃত কারবারি সহ-উপপরিদর্শক (এএসআই) নাসিরকে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। পলায়ন করার পর থেকে মাদক কারবারিকে আটক হয়নি।
তালতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে ফাঁড়িতে নিয়ে আসার পথে তার আত্মীয়-স্বজন নারীরা আমাদের পুলিশকে আটকে কারবারিকে ছিনিয়ে নিয়ে নিয়ে যান। আমাদের এএসআই নাসিরকে ঘটনাস্থলে ছিল। উদ্ধারকৃত মাদক আমাদের কাছে রয়েছে এবং কারবারিকে আটকের চেষ্টা চলছে।
আপনার মতামত দিন