শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন

কাঁচপুরে মজুদকৃত ৪৯ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মজুদকৃত মেয়াদোত্তীর্ণ প্রায় ৪৯ লাখ টাকার খেজুর জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় স্টার মাল্টিপারপাস কোল্ড স্টোরেজের দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে খেজুর গুলো জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটনের সহকারী পরিচালক আব্দুস সালাম। এসময় ভোক্তা অধিকারের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটনের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় একটি কোল্ড স্টোরেজের তারিক হোসেনের মালিকানাধীন মৌসুমী এন্টারপ্রাইজে ১৪ মেট্রিক টন মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ করা ছিল। যার আনুমানিক মূল্য ২১ লাখ ৬৬ হাজার টাকা। এ খেজুরগুলোর ২০২১ সাল পর্যন্ত মেয়াদ ছিল। এ প্রতিষ্ঠান ভূয়া স্টিকারের মাধ্যমে মেয়াদ বাড়িয়ে এগুলো বাজারজাতকরনের চেষ্ঠায় ছিল।

অন্যদিকে জিলানী নামের এক ব্যক্তির মালিকানাধীন মদিনা এন্টাটপ্রাইজের মজুদকৃত ১৭ মেট্রিক টন খেজুর উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৯৪ হাজার ৯৬০ টাকা।
তিনি আরো বলেন, বাজারে সংকট সৃষ্টি করে তারা এ খেজুরগুলো বাজারজাতকরণ করতে চেয়েছিল। অভিযান পরিচালনা করে খেজুরগুলো সিল করে দেওয়া হয়েছে। এ  ঘটনয় কাউকে জরিমানা করা হয়নি। তদন্ত শেষে চুড়ান্ত প্রতিবেদনের পর জড়িতদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন আব্দুস সালাম।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD