সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
কমিটিতে রাশেদুল ইসলাম রাসেলকে সভাপতি ও শফিকুল ইসলাম সাগরকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি অনুমোদনের পর কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ব্যক্তিগত ফেসবুক পেইজ এ কমিটি প্রকাশ করেন। তবে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ সোনারগাঁও শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সোনারগাঁও নিউজকে জানান, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শোকাবহ আগষ্টের পর পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে ছাত্রলীগের এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত দিন