বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

কাঁচপুরে দলিল লিখক হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে দলিল লিখক মোশারফ হোসেন ভূইয়ার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে কাঁচপুর বড় চেঙ্গাইন আন্দিরপাড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে মোশারফের পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে নিহতের বড় ভাই সোলাইমান বলেন, আমার ভাই মোশারফকে তার স্ত্রী পরকীয়ার জেরে তার প্রেমিক রিপনকে নিয়ে নৃশংসভাবে বৈদ্যুতিক শক ও বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যার করে। এ হত্যাকান্ডের পর পুলিশ প্রশাসন দ্রæত আসামি রিপনকে আটক করে। আদালতে মাধ্যমে দ্রæত হত্যাকান্ডের বিচার কার্যক্রম চালু করে আসামিদের ফাঁসির দাবি করছি।

নিহত মোশারফের মেয়ে দশম শ্রেনীর ছাত্রী মীম কান্নাজড়িত কন্ঠে বলেন, বাবার খুনিদের ফাঁসি চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে তার বাবার খুনীদের ফাঁসি দিয়েছেন। ঠিক সেভাবে আমার বাবার খুনীদের ফাঁসি দাবি করি।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মোশারফ হোসেন পরকীয়ার জেরে খুন হয়েছে। জড়িত আসামীদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD