সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারাযণগঞ্জের সোনারগাঁওয়ে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেছে এক এনসিপির কর্মীকে।

রোববার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের শিবারো এলাকায় আইডিয়াল কলেজের সামনে এ ঘটনাটি ঘটেছে।

আহত এনসিপির কর্মীর নাম মোবাশ্বির হোসাইন তামিম (১৯)। এ ঘটনায় মোবাশ্বির হোসাইন তামিম বাদী হয়ে ৬ জনকে আসামী করে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছে।

সোনারগাঁও থানার অভিযোগ থেকে জানা যায়, রোববার সকালে মোবাশ্বির হোসাইন তামিম তার নিজ ফেসবুকে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর একটি ভিডিও পোস্ট করেন। এ পোস্ট দেখে দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের শহীদ জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মোবাইল ফোনে তাকে আইডিয়াল কলেজের সামনে ডেকে নেয়। পরে তামিম কলেজের পাশে রবিউল ও আমিনুলের দোকানের সামনে আসতেই ইমরানের নেতৃত্বে তুহিন, আকাশ,আবু জজ, মামুন ও সিহাব তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে মারাক্তকভাবে জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

এ ঘটনায় জামপুর ইউনিয়ন শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. মোকাররম বলেন, এ ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। ঘটনা জেনে পরে কথা বলবো।
অভিযুক্ত জামপুর ইউনিয়নের শহীদ জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD