নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সোনারগাঁও থানার ওসি ( তদন্ত) মো. রাসেদুল হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাত ৮ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার আষাঢ়িয়ার চর এলাকার মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় চেকপোস্টে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মোঃ আলম নামে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ আলম কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মুছুনী ক্যাম্পের বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা গেছে, সোনারগাঁও থানার এসআই মোঃ নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্স গত সোমবার রাত ৮ টার দিকে মহাসড়কের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকায় ঢাকামুখী লেনে বিভিন্ন যানবাহনে অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৫০) তল্লাশি চলাকালীন সময়ে আলম নামে এক যাত্রী কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে লুঙ্গির নিচে পরিহিত হাফ প্যান্টের ডান পকেট থেকে কালো রঙের কসটেপে মোড়ানো পলিথিনে রাখা ২০টি ছোট প্যাকেট উদ্ধার করা হয়।প্রতিটি প্যাকেটে ৫০ টি করে মোট এক হাজার ইয়াবা পাওয়া যায়।
সোনারগাঁও থানার ওসি ( তদন্ত) মো. রাসেদুল হাসান। খাঁন জানান, গ্রেফতারকৃত আলমের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত দিন