নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী সোনারগাঁও উপজেলার পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কংগ্রেস আয়োজন করেন। উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষক ও পেশাজীবিরা অনুষ্ঠানে অংশ নেন।
সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোসামৎ সেলিনা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ জামান,খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার পারভেজ, সমবায় পরিদর্শক নাসির উদ্দিন, জেসমিন আক্তারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলার কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক বলেন, আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে, এখন প্রয়োজন নিরাপদ খাদ্য উৎপাদন। মেধাবী জাতি গঠনে উৎপাদিত খাদ্যের পুষ্টিমান অক্ষুন্ন রাখা এবং বাণিজ্যিকিকরণের মাধ্যমে বাজারজাতকরণের সম্ভাবনাকে ব্যবহার করার চেষ্টা করছি আমরা। এই লক্ষ্যে কৃষাণ-কৃষাণী পর্যায়ে দল গঠন করে তাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সংগঠিত করা হচ্ছে।
আপনার মতামত দিন