রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁওয়ে চালককে কুপিয়ে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ  :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক প্রাইভেটকার চালককে কুপিয়ে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় আগমন ফিলিং স্টেশনের সামনে একটি ঝোপে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত চালকের নাম মো. হানিফ (৬০)। তিনি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের কেরামত আলীর ছেলে।
স্থানীয়দের ধারনা গত বৃহস্পতিবার রাতের কোন এক সময় প্রাইভেট কার ছিনতাই করতে ধারালো অস্ত্র দিয়ে ওই চালককে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে গাড়িটি নিয়ে যায় দুর্বৃত্তরা। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা ও এ সড়কে চলাচলরত গাড়ির কয়েকজন চালকের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের এই এলাকায় প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিশেষ করে বিদেশ ফেরত লোকদের গাড়িতেই এ ধরনের ডাকাতি ও ছিনতাই হয়। কিন্তু হত্যার মতো ঘটনা এর আগে হয় নাই। ঘটনাস্থল দেখে মনে হয় দুর্বৃত্তদের সঙ্গে ড্রাইভারের অনেক ধস্তাধস্তি হয়েছে। তার মরদেহে অনেকস্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। এ সময় ঘটনাস্থলের পাশেই একটি বাটন মোবাইল ও দুই পায়ের দুটি স্যান্ডেল পাওয়া যায়। ঘটনাস্থল থেকে পাওয়া বাটন মোবাইলের কল রিসিভ করে লোকজন জানতে পারেন নিহত ব্যক্তির নাম ও পরিচয়।
নিহতের ভাগিনা বাহারউদ্দিন মিয়া জানান, স্থানীয় হাইওয়ে সার্জেন্ট অপুল হোসেন ফোনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হোন। পরে মরদেহটি দেখে নিহত ব্যক্তি তার মামা হয় বলে নিশ্চিত করেন৷
শ্যালক রাশেদ জানান, তার বোন জামাই একজন ড্রাইভার। সে নিজের গাড়ি নিজেই চালান। গত সন্ধ্যায় তারসাথে শেষ কথা হয়। এয়ারপোর্ট থেকে বিদেশ ফেরত যাত্রী নিয়ে নোয়াখালীতে যাওয়ার কথা ছিল। আর এলিয়েন প্রাইভেটকার গাড়ি। যার নাম্বার ঢাকা মেট্রো-গ-২৫-৪৭৭১।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী  সোনারগাঁও নিউজকে জানান, ধারনা করা হচ্ছে গত রাতে কোন এক সময় হানিফকে কুপিয়ে হত্যার পর গাড়িটি ছিনিয়ে নিয়েছে ডাকাত দল। নিহত হানিফের স্ত্রী রহিমা আক্তার ও তার পরিবারের লোকজন ঘটনাস্থলে আসার পর সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD