রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার দিনগত রাত ২টার দিকে  ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের সোনারগাঁও রিজোর্ট সিটির প্রধান ফটকের সামনে  এ ঘটনা ঘটে।
কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার  ফেসবুকে এক পোস্টে বিষয় নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে এটি ছিনতাইকারীদের কাজ করে ধারণা করছে পুলিশ।
ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে। অনেকেই হামলায় আহত । ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট।
কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক কাজী ওয়াহিদ মোরশেদ সোনারগাঁও নিউজকে জানান, রাত ২ টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের পিরোজপুর এলাকায়  এ ঘটনা ঘটেছে।  একটি গাড়িতে তারা ৮ জন ছিলেন। এমনভাবে আহত কেউ নেই তবে গাড়ির গ্লাস ভাঙা ছিল। প্রাথমিকভাবে এটি ছিনতাইকারীদের কাজ বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে এ ব্যাপারে জানা যাবে। এটি আসলে হামলা নাকি ছিনতাই। তারা জানিয়েছেন, তাদের মোবাইল ও ব্যাগ নিয়ে গেছে। পরে তাদের অর্ধেক অন্য গাড়ি করে ঢাকা এবং অর্ধেক মানুষ বান্দরবানের উদ্দেশ্যে চলে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িটি ছিনতাইকারদের কবলে পড়েছেন। প্রাথমিক তদন্তে তারা নিশ্চিত হয়েছেন। গাড়ির বামপাশের গ্লাস ভেঙে তিনটি মোবাইল সেট ও মানি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। মহাসড়কের এ স্থানে বিভিন্ন সময়ে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল বারীকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(খ- অঞ্চল)  আসিফ ইমাম সোনারগাঁও নিউজকে জানান, রাতে মোগরাপাড়া পার হয়ে পিরোজপুর এলাকায় এমন ঘটনা ঘটেছে জেনেছি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD