শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন

সোনারগাঁওয়ে ৩৬শ’ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা মোড় ইয়াসিনের বিরিয়ানি দোকানের ভেতর থেকে ৩৬০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে সোনারগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা মেঘনা উপজেলার আলগী এলাকার আব্দুর রব’র ছেলে রনি, সে পিরোজপুর ইউনিয়ন ঝাউচর গ্রামের শামসুল হকের বাড়ির ভাড়াটিয়া। অপরজন নারায়ণগঞ্জ বন্দর উপজেলার আব্দুল জাহেরের ছেলে মোঃ রবিন।
শনিবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানার ওসি  মাহবুব আলম জানান, রনি ও রবিন নামের দুই মাদক কারবারিকে ৩৬০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD