রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে ছিনতাইয়ে ঘটনায় দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা গাড়িতে হামলা করে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর আদর্শ গ্রামের রিয়াজউদ্দিন রবির ছেলে মোবারক হোসেন ও বৈদ্যেরবাজার ইউনিয়নের দামোদরদী গ্রামের মৃত সামসুল হকের ছেলে মো. বিল্লাল হোসেন। তবে ঘটনার সঙ্গে গ্রেপ্তারকৃতরা জড়িত নয় বলে তারা দাবি করেন।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, সমন্বয়কদের গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এরা চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত স্বীকার না করায় ৭ দিনের রিমান্ডে চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার দিবাগত রাত দ্ইুটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরোজপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গাড়িতে হামলা চালিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাগসহ মালপত্র ছিনিয়ে নেয়। হামলায় গাড়ির কাচ ভেঙ্গে দুজন আহত হয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD