রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে স্বামী পরিত্যক্তা নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিয়ের দাবিতে পরকিয়া প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া স্বামী পরিত্যক্তা নারী রোকসানা আক্তারকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।  বুধবার সকালে নিহতের ছোট ভাই এনামুল হক বাদি হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় ৯ জনের নাম উল্লেখ্যসহ ৪-৫জনকে আসামী করা হয়। তালতলা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মো. রাজু আহম্মেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের হিনানপুর দেওয়ান বাড়ি গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে মনির হোসেনের সঙ্গে বাইশটেকি গ্রামে মৃত মনু মিয়ার মেয়ে স্বামী পরিত্যক্তা রোকসানা আক্তারের পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন ধরে এ পরকিয়া সম্পর্কে বিয়ের প্রলোভনে একাধিকবার উভয়ের মধ্যে শারিরিক সম্পর্ক গড়ে উঠে। এবিষয়টি উভয়ের পরিবারসহ এলাকার লোকজন অবগত রয়েছেন। গত সোমবার ভোরে প্রেমিক মনিরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয় রোকসানা।
 এসময় মনিরের বাড়ির লোকজন তাকে একাধিকবার বাড়ির বাইরে টেনে হেচড়ে বের করে দেয়। রোকসানার তার অবস্থানে অনড় থাকায় দুপুরে মনির হোসেন, তার ভাই গোলজার, খোকন ওরফে খোকা, ছেলে রানা, মনিরের স্ত্রীসহ ১০-১২জনের একটি দল এসএস পাইপ, লোহার রড দিয়ে পিটিয়ে মারাক্তকভাবে রক্তাক্ত করে আহত করে। মূমূর্ষ অবস্থায় রোকসানাকে মনির হোসেন, তার ছেলে রানা ও মনিরের স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায়। পথে রোকসানার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক রোকসানাকে মৃত ঘোষনা করে। এ খবর পেয়ে মনির হোসেন ও তার পরিবারের লোকজন লাশ রেখেই মোবাইল বন্ধ করে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান সোনারগাঁও নিউজকে জানান, নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD