মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে পৌর এলাকার টেকসই উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতিমূলক ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী সোনারগাঁও পৌরসভা হলরুমে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এবং সোনারগাঁও পৌরসভা ও রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) এর যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও পৌরসভার সচিব মাসুদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।
প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে কর্মশালায় বক্তব্য দেন সোনারগাঁ উপজলার প্রকৌশলী মো. আলমগীর হোসেন সোনারগাঁও পৌরসভার সহকারী প্রকৌশলী মো. তানভীর আহমেদ, সাংবাদিক আল আমিন তুষার, জেন্ডার স্পেশালিস্ট সাজেদা বেগম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো.জাহিদুল ইসলাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এম টি এস মেহমুদ, পরিবেশ বিশেষজ্ঞ অরুমিতা প্রসাদ,অফিস প্রকৌশলী মুহাম্মদ শামসুর রহমান প্রমুখ। কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)-এর নারী ও পুরুষ সদস্যসহ প্রায় ৫০ জন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রকৌশলী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং অভিমত ব্যক্ত করেন।
বক্তারা বলেন, একটি আধুনিক, পরিকল্পিত, পরিবেশবান্ধব ও দুর্যোগ-সহনশীল পৌরসভা গড়ে তুলতে দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা এবং উন্নত নাগরিক সেবার বিকল্প নেই। প্রকল্পের আওতায় সোনারগাঁ পৌরসভার বর্তমান ও ভবিষ্যৎ নাগরিক চাহিদা বিবেচনায় একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে, যা ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা পৌর এলাকার সড়ক অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মান বৃদ্ধির বিষয়ে বিভিন্ন সুপারিশ ও মতামত তুলে ধরেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কর্মশালায় প্রাপ্ত মতামত ও সুপারিশ পর্যালোচনা করে সোনারগাঁ পৌরসভার জন্য একটি সমন্বিত ও টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি নাগরিক সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
বক্তারা আরও আশা প্রকাশ করেন, এ ধরনের অংশগ্রহণমূলক কর্মশালা স্থানীয় জনগণের প্রত্যাশা ও বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি বাসযোগ্য, আধুনিক এবং টেকসই পৌরসভা গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD