সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে চলন্ত বাসে হঠ্যাৎ আগুন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁপয়ে তিশা পরিবহন নামের এক যাত্রীবাহী চলন্ত বাসে হঠ্যাৎ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার দুপুর ১২টার দিকে মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকার চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে এ আগুনের ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাইম বলেন, মেঘনা টোল প্লাজায় দুপুরের দিকে তিশা পরিবহনের বাসটি যাত্রী নিয়ে কুমিল্লা থেকে শিমরাইল মোড় এলাকায় যাচ্ছিল। এসময় বাসটি মেঘনা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাস থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। আতঙ্কিত হয়ে তাৎক্ষণিকভাবে সকল যাত্রী বাস থেকে নেমে যান। এতে কেউ হতাহত হননি।
ধারণা করা হচ্ছে, যাত্রী নিয়ে নিয়মিত চলাচল করার কারণে প্রচন্ড গরমের কারণে ইঞ্জিন গরম হয়ে যায়। এ   থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এসময় ফায়ার সার্ভিস, টোলপ্লাজা কর্তৃপক্ষ, চালক ও সহকারীসহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। বাসটি মহাসড়কের পাশেই পার্কিং করে রাখা হয়েছে। এঘটনায় মহাসড়কে কোনো যানজট হয়নি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD