বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে নকল জুস কারখানাকে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ওয়েলকাম ফুট এন বেভারেজ নামে একটি নকল জুস কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-১১।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ উপ-অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী। এর আগে দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় র‌্যাব-১১ উপ-অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরীর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
এসময় অবৈধভাবে বিষাক্ত কেমিক্যাল দিয়ে নকল জুস তৈরী করা প্লাস্টিক বোতল ভর্তি প্রায় ১৪ হাজার লিটার জুস জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করা হয়।
র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর মো.সানরিয়া চৌধুরী জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের এবায়েদ উল্লাহ মিয়ার ছেলে আফজাল হোসেন ওরফে লিমন চৌধুরী দীর্ঘদিন ধরে একটি পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওয়েলকাম ফুট এন বেভারেজ নামের কারখানায় বিষাক্ত জুস প্রস্তুত করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিল। অবৈধভাবে বিভিন্ন রকমের বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি জুস ও শিশুখাদ্য যারা  দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়ে টাকা উপার্জন করছে তাদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD