সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

সোনারগাঁওয়ে চাঁদা না পেয়ে ৪ আ’লীগ নেতাকর্মীর বাড়িঘরে হামলার অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাবিকৃত চাঁদা না দেওয়ায় ৪ আওয়ামীলীগ নেতা কর্মীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার রাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হোগলা এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা বাড়িঘর ও আসবাবপত্র ভাংচুর করে স্বর্ণলংকারসহ কোটি টাকার মালপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভূক্তভোগী রেশমা বেগম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলা শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মৃত নাসির উদ্দিনের চর হোগলার বাড়িতে গত বুধবার রাত ৮ টার দিকে একই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব মেম্বার ও তার ছেলে ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত প্রধানের নেতৃত্বে ফারুক,বাবু গাজী ও শহীদ মিয়াসহ ৪০-৫০জনের বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা গত কয়েকদিন যাবত পূর্ব শত্রæতার জের ধরে রেশমা বেগম ও তার ছেলে রাসেলউদ্দিনের কাছ থেকে ৫০লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা না পেয়ে হামলাকারীরা নাসির মেম্বারের গেইট ভেঙ্গে বাড়ির কেয়ারটেকার আব্দুর রহমানকে মারধর করে ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে ঘরে থাকা আসবারপত্র ব্যাপক ভাংচুর ও তছনছ করে। এসময় তারা ৬টি এসি, দুটি ফ্রিজ, নগদ পাঁচ লাখ টাকা এবং আলমারিতে রাখা প্রায় ৪৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরে নাসির মেম্বারের পার্শ্ববর্তী সোহেল মিয়া,মুকুল মিয়া,শামিম আহম্মেদ স্বপনের বাড়িঘরে হামলা ও ভাংচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫আগষ্ট ক্ষমতার পালাবদলের পর সাবেক ইউপি সদস্য ও তার ছেলে বেপরোয়া হয়ে উঠে। আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে থাকে। মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। চাঁদা না দিলে তারা বাড়িতে হামলা করে। গত বুধবার রাতে ৪০-৫০ একটি দল আওয়ামীলীগ নেতাদের বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। তাদের নিয়ন্ত্রন করতে না পারলে তারা আরো বেপরোয়া হয়ে উঠবে।

ভূক্তভোগী রেশমা আক্তার জানান, অভিযুক্তরা হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি মামলার আসামী। হামলাকারী ফারুক অস্ত্র মামলায় ১৭বছরের সাজাপ্রাপ্ত আসামী। জামিনে মুক্ত হয়ে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিমের শেল্টারে ত্রাস সৃষ্টি করছে। অভিযুক্ত শাহাদাতের বিরুদ্ধেও একাধিক চাঁদাবাজি ও হত্যা মামলা রয়েছে। তারা স্থানীয়ভাবে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ওই বাহিনী তার বাড়িতে হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন।

অভিযুক্ত শম্ভুপুরা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত প্রধান সোনারগাঁও নিউজকে জানান, আওমীলীগের নেতাকর্মীরা মুন্সিগঞ্জ থেকে মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন করে। বিষয়টি দেখে আমাদের কর্মীরা তাদের ধাওয়া করে। হামলা ও ভাংচুরের ঘটনাটি ৫ই আগষ্টের পরদিন। এটা এখনকার না। তবে চাঁদা দাবির বিষয়টি সত্য না।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে হামলা ও ভাংচুরের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD