রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁওয়ে পুলিশের তালিকাভূক্ত দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের তালিকাভূক্ত দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার রাতে মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর পল্লী বিদ্যুতের সাপ্লাই কেন্দ্র  এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে কুড়াল, ছোড়া উদ্ধার করা হয়েছে। তাদের মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে সোনারগাঁ থানায় এক ডজন মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত সোহান (২৪) ইউসুফগঞ্জ গ্রামের দুলাল মিয়ার ছেলে ও রিফাত (২২) গোহাট্টা গ্রামের আবুল কাশেমের ছেলে।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) মো. ইমরান আহমেদ জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোহান ও রিফাত দীর্ঘদিন ধরে মহাসড়কে যাত্রীবাহী বিভিন্ন যানবাহনে ডাকাতি ও ছিনতাই সংঘটিত করে। সোমবার রাত পৌনে একটার দিকে মহাসড়কের ছোট সাদিপুর এলাকায় সোহানের নেতৃত্বে মহাসড়কে ১০-১২জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার সময়  সোহান ও রিফাতকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ আরো জানায়, সোহানের নেতৃত্বে ওই এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে। তাদের বিরুদ্ধে ১২টি মামলা  রয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র কুড়াল ও ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা থানা পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD