মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

সোনারগাঁওয়ে জলাবদ্ধতা নিরসনে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জলাবদ্ধতা নিরসনের দাবিতে পাঁচ গ্রামের বাসিন্দারা মানববন্ধন কর্মসুচি করেছে। বুধবার দুপুরে সোনারগাঁও পৌরসভার খাসনগরদিঘীর পূর্বপাড়ে পাঁচ গ্রামের কয়েকশত নারী, পুরুষ ও শিশু একত্রিত হয়ে এ মানববন্ধন কর্মসুচি পালন করে।

মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী জানান, সোনারগাঁও পৌরসভার ৭নং ওয়ার্ডের খাসনগরদিঘীর পূর্বপাড়, দৌলেরবাগ, হাতকোপা এবং ৮নং ওয়ার্ডের চৌদানা গ্রামসহ পাঁচটি গ্রামের মানুষ প্রতি বর্ষা মৌসুমে এলাকায় চরম জলাবদ্ধতার শিকার হচ্ছে। পানি নিষ্কাশনের পথ খাল ভরাট করে ফেলায় এখানে পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে এখানকার রাস্তা ও গ্রাম পানির নিচে তলিয়ে যায়। ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, জলাবদ্ধতার কারণে এখানকার শিক্ষার্থীরা নোংরা পানি ডিঙিয়ে যাতায়াত করে। এতে তারা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া মুসল্লিরা পানির কারণে মসজিদে যেতে পারে না। প্রাত্যহিক নানা কাজ কর্মেও বিঘ্ন ঘটছে এ জলাবদ্ধতার কারণে।

এলাকাবাসীর পক্ষে আবুল কাশেম বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য সোনারগাঁও পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসে একাধিকবার আবেদন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD