নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’-এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি বের করা হয় ।
মঙ্গলবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পরিষদের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদের সম্মেলন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের সচিব মফিজুর রহমান সুমনসহ সকল সদস্যরা অংশ নেন।
সভায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুৃম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা জনপ্রতিনিধিরা একসাথে কাজ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবধান রাখতে চাই।
তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। তাদের দাবি-সমস্যার কথা শুনতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সক্ষম হব।
আপনার মতামত দিন