রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামী নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও এডুকেশন সোসাইটির কেন্দ্রীয় সেক্রেটারি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়েত ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
বুধবার  সকালে উপজেলার মোগড়াপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর অফিসে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, একটি গোষ্ঠি আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। জামপুরের কলতাপাড়া ফাযিল মাদরাসায় সভাপতি হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক কোনো প্রভাব নেই। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় যোগ্য মনে করেছে বিধায় তারা আমাকে সভাপতি করেছে। এতে কারো কোনো হাত নেই।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই মাদরাসাটি অবহেলিত অবস্থায় আছে। পুরো সোনারগাঁওয়ে একটিমাত্র ফাযিল মাদরাসা। তারপরও এই প্রতিষ্ঠানটি অবহেলিত অবস্থায় আছে। আমি সভাপতি হওয়ার পর এই মাদরাসাকে আলিমের সেন্টার করেছি। এছাড়া কামিল মান করার জন্য আবেদন করেছি।
জামায়াতের এই নেতা বলেন, এর আগে কিছু টিচার নিয়মিত প্রতিষ্ঠানে আসতো না। এমনকি তারা মনমতো ক্লাস করতো। আমি সভাপতি হওয়ার পর থেকে সব টিচার ১০টা থেকে ৪টা পর্যন্ত থাকার বাধ্য করেছি। ফলে ইবরাহীম স্যার ও একটি কতিপয় গোষ্ঠী আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে।
ড. ইকবাল আরও বলেন, আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে গত সোমবার মানববন্ধন করেছে। এতে আমার খুব মানহানি হয়েছে। এর ফলে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো। পরিশেষে তিনি সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকা এবং এলাকাবাসীর সবার সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সোনারগাঁও উপজেলা আমির মাওলানা মো. ইসহাক, জামায়াত নেতা মো. রবিউল হোসাইন, জামায়াতের যুব বিভাগের নেতা সোহানুর রহমান সবুজ প্রমুখ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD